1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

আত্রাইয়ে ঝাড়ফুঁকের নামে ভয়াবহ কাণ্ড: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় কথিত কবিরাজের ঝাড়ফুঁকের সময় সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তিলাবদূরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, জয়দেবকে সুস্থ করার নামে মান্দা এলাকার এক কবিরাজ ‘বেহুলা-লক্ষিন্দরের গান’ আয়োজন করে ঝাড়ফুঁক চলাকালে তার গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয়। একপর্যায়ে সাপটি তাকে কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঝাড়ফুঁক ব্যর্থ হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর কবিরাজ পালিয়ে যায়।

খবর পেয়ে শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট