1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আগামীকাল  বুধবার আনসার-ভিডিপি কার্যালয় এর ভবন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল লতিফ মিয়া, বাঘা, রাজশাহী……………………………………………..

রাজশাহীর বাঘায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বাঘা উপজেলায় নব নির্মিত আনসার-ভিডিপি কার্যালয় ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর আনসার ব্যাটালিয়ন (৪) এর পরিচালক ও জেলা কমান্ডেন্ট (অতিঃ দায়িত্ব) কামাল হোসেন।

 

উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস জানান, ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার (২০-১২-২২) ভবন এলাকার সভাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের আনসার-ভিডিপি’র উপ মহাপরিচালক কামরুন নাহার। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আতাউর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে চলতি বছরের ১৮ মে’২২ বাঘা উপজেলা পরিষদ চত্বরে ১২০০ বর্গফুট, উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দ্বিতল ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, রাজশাহী বিভাগের আনসার-ভিডিপি’র উপ মহাপরিচালক কামরুন নাহার। ‘দেশ নির্মাতা’ ঠিকাদারি প্রতিষ্ঠান, ৮০(আশি) লক্ষ ৭০ হাজার ১৬৫ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ কাজ শেষ করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট