1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার হরণ করেছে: নওগাঁর মন্দায়  মির্জা ফখরুল ইসলাম 

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধি……………………………………..

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে মানুষ ভোট দিতে পারেনি। জনগণের ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। আবারও তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট চুরির পাঁয়তারা করছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোড মার্চ কর্মসূচীতে রোববার বিকেল ৪টার দিকে মান্দা ফেরিঘাটে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অতীত সাক্ষী এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। আগামী নির্বাচনও তাদের অধীনে সুষ্ঠু হবে না। তাই জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার পতনের এক দফা এক দাবি নিয়ে আন্দোলনে রাজপথে নেমেছে বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, এ পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের ৬৪৮ জন নেতাকর্মীকে গুম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। নেতাকর্মীদের ওপর মিথ্যে মামলা আর সাজা দিয়ে বিএনপিকে কোণঠাসা করতে দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ শুধু নয়, আজকে সারা বিশ্বের মানুষ জেনে গেছে এই সরকারের অধীনে অতীতের দুইটা নির্বাচন ভালো হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। বিশ্বনেতারাও আজকে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে প্রমুখ।

এর আগে দুপুর ২টায় নওগাঁ শহরের বাইপাস রোডের জেলখানা মোড়, বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়ায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বগুড়ায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় আজকের রোডমার্চ কর্মসূচী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট