1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে ছাত্র-জনতা আবার রাজপথে অবস্থান নেবে।” সোমবার বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, উপদেষ্টারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করতে পারেন না। দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি যে আস্থা রেখেছিল, তাদের সেই বিশ্বাসকে সম্মান করা উচিত। তিনি আরও বলেন, “উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সম্মানজনকভাবে অবসরে যাওয়ার কথা ভাবছেন, তবে তারা যেন চুপি চুপি দায় এড়িয়ে না যান। নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব এড়ানো সম্মানের নয়।”

এনসিপির মুখ্য সংগঠক অভিযোগ করেন, উপদেষ্টাদের কিছু আচরণের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। তিনি জানান, “ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, ঘোষিত সময়েই নির্বাচনে যেতে এনসিপির কোনো বাধা থাকবে না।” এর আগে সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং দলের ভবিষ্যৎ কার্যক্রম, রাজনৈতিক দিকনির্দেশনা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

পরে সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে আরেকটি সভায় অংশ নেন। সভায় এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট