1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত গড়লো স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর তালীমুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। রবিবার (৯ নভেম্বর) দুপুরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মূফতী হারুনুর রশিদ। তিনি দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য আঃ মজিদ, শাহিন আলম, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, “অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। মানবতার সেবায় রূপসী নওগাঁ শুরু থেকেই কাজ করছে, আর এই কাজের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন, “রূপসী নওগাঁ প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে কাজ করে যাচ্ছি। নওগাঁকে একটি মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করে এবং সংগঠনের সদস্যদের জন্য দোয়া করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট