1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

অভয়নগরে সেনাবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছেন।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে পৃর্থক অভিযানে উপজেলার বউবাজার ও গুয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে দেশি ধারালো অস্ত্র – ১৯ টি, চাইনিজ কুড়াল – ০৩ টি, ইয়াবা – ৪১৮ পিস, গাজা – ১৫০ গ্রাম, দেশী মদ – ১০ লিটার, নগদ টাকা – ৭৫০০/-, টানা মোটরসাইকেল – ১ টি (১৫০ সি সি), মোবাইল – ০৩ টিসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলো উপজেলার নওয়াপাড়া বউবাজার গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস(৪৩), একই এলাকার মৃত মোঃ আলীর ছেলে নামঃ সেন্টু আহমেদ (৫২), নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে নামঃ মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮)।

এবিষয়ে অভয়নগর সেনাবাহিনীর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে,  অভয়নগর ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা)  দ্বারা প্রদত্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভয়নগর এলাকার বউবাজার গ্রামে শীর্ষ মাদক ব্যাবসায়ী রুহুল আমিন বিশ্বাস(৪৩) ও সেন্টু আহমেদ (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে।

এছাড়াও তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার গুয়াখোলায় অবস্থানরত মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামে একজন ইয়াবা ব্যাবসায়ীর তথ্য পাওয়া যায়। এরই সূত্র ধরে ১৫ নভেম্বর ২০২৪ ইং এ ০০৩০ ঘটিকায় ক্যাপ্টেন সাফিনের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক উক্ত এলাকাসমূহে মাদক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক এবং ধারালো অস্ত্রসহ রুহুল আমিন বিশ্বাস(৪৩), সেন্টু আহমেদ (৫২) ও মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামের তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট