1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ : প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশ’র অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।

আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস- ২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস এ উপলক্ষ্যে দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দিবসের এবারের প্রতিপাদ্য- ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও মন্তব্য করেন।

‘আমাদের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে’- এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে।

তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সকল পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

ড. ইউনূস বলেন, যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিল’র কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’-এর কার্যক্রমও বেগবান করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন, ‘জাতীয় যুব দিবস-২০২৪’ পালনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে।

তিনি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট