1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতারা হলো সমাজের দর্পণ ছড়ানো যোদ্ধাঃ ঈশ্বরদীতে বাকাফিক চেয়ারম্যান

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু।

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী……………………………………………………..

ঈশ্বরদীর কৃতি সন্তান,সাবেক ছাত্রনেতা এড.রবিউল আলম বুদু বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঈশ্বরদীতে বিশেষ মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীস্থ সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিক্রেতাদের পক্ষ থেকে শনিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,পাবনা জজ কোর্টের এপিপি এড.রফিকুল আলম দিপু ও এপিপি এড.আমেনা খাতুন ও এড.ময়নুল ইসলাম মোহন। সংবাদপত্র এজন্ট শুভ রহমানের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক ডাক্তার মাসুম, সংবাদপত্র এজেন্ট ও সাংবাদিক আক্তারুজ্জামান মিরু, সংবাদপত্র বিক্রেতা মুরাদ হাসান, সংবাদপত্র বিক্রেতা আব্দুল মান্নান, সংবাদপত্র বিক্রেতা ঝন্টু রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন,সংবাদপত্র সমাজের দর্পণ আর সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতারা হলো সেই দর্পণ ছড়ানো যোদ্ধা। কে এজেন্ট কে বিক্রেতা সেটা বড় কথা নয় উল্লেখ করে তিনি আরও বলেন,সাংবিধানিকভাবে সকল মানুষের অধিকার সমান। তাই সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতা হিসেবে নিজেদের কখনই ছোট করে খোর কিছু নেই।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট