1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসা উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ৫ প্রার্থী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রূপসা উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ৫ প্রার্থী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো………………….

খুলনা জেলায় রূপসা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও ক্ষমতাসীন আ’লীগের সভাপতি সহ ৪ প্রার্থী জামানত হারাচ্ছেন। গত ৫ জুন অনুষ্ঠিত খুলনার রূপসা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১জন। উক্ত নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়।

ঐ নির্বাচন বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১৫ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৬৯ হাজার ৩৭৫। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা ৭ হাজার ৯৭৬ ভোট, জাতীয় পার্টির আব্দুল ওয়াদুদ মোড়ল ১৭৬ ভোট, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ কামরুজ্জামান ৭ হাজার ৭০৮, ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ নোমান ওসমানী ১ হাজার ৩৬০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এ দিকে রূপসা উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন নির্বাচন করলেও বই প্রতিক নিয়ে ইদ্রিস আলী ছাড়া অন‍্যরা জামানত হারাচ্ছেন না। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না বলে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট