1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় গিলাতলা শহীদ স্মৃতি সংঘের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রূপসায় গিলাতলা শহীদ স্মৃতি সংঘের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা শহীদ স্মৃতি সংঘ আয়োজিত ১০ দলীয় শর্ট পিস সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৮ ফেব্রুয়ারি বিকালে গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় দক্ষিণ খাজাডাঙ্গা ক্রিকেট একাডেমী এবং তালতলা ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে । খেলার শুরুতে দক্ষিণ খাজাডাঙ্গা ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০১ রান সংগ্রহ করে। জবাবে ২ উইকেট এর বিনিময়ে তালতলা ক্রিকেট একাডেমী ১০৪ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজেতা দলের আরিয়াত।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, টিএসবি ইউনিয়ন শাখার আমির প্রভাষক মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক সাবেক শিক্ষা কর্মকর্তা কমলেশ সিংহ, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রাসুল, মানসা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুর আলম শেখ।

টিএসবি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাফিয়ার রহমানের সভাপতিত্বে এবং জামাত নেতা তামিম বাদশার পরিচালনায় বক্তৃতা করেন জামায়াত নেতা শেখ মিজানুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, সমাজ সেবক নাঈমুজামান সাংবাদিক আখতার খান , জামায়াত নেতা ইব্রাহিম খলিল ফারুকী, সমাজসেবক বিকাশ কুমার পাল প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট