1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. নজরুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি………………………………………………….

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট নজরুল ইসলাম
খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নগরীর রাজারহাতা এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহ…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো.
আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের
সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সর্বজন শ্রদ্ধেয় এ্যাডভোকেট নজরুল ইসলাম খান
বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে প্রথমে থানা শিক্ষা অফিসার
হিসাবে যোগদান করেন। পরবর্তীতে দুর্নীতি দমন বিভাগে কর্মরত ছিলেন। আশির
দশকে রাজশাহী বারে ফৌজদারী আইনজীবী হিসাবে আইন পেশায় আত্মনিয়োগ করেন এবং
পরে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসাবে সুনাম অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কলাম লেখার মাধ্যমে সাংবাদিকতা জগতে পরিচিতি
লাভ করেন।

তিনি দৈনিক জনতা, দৈনিক খবর, বাংলাদেশ নিউনেশনসহ বিভিন্ন প্রথম শ্রেণীর গণমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। ৯৬’ সালে সভাপতির দায়িত্বভার গ্রহণ করে ভাষাআন্দোলনের পটভূমিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবকে গণমুখী করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিরলসভাবে কাজ করে গেছেন। রাজপথে সবসময় সরব ভূমিকা পালন করে এসেছেন।
রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর বাকশাল সরকারের জেলা গভর্নর যুক্তফ্রন্টের নির্বাচনে কারগার থেকে নির্বাচিত এমএনএ জননেতা এ্যডভোকেট আতাউর রহমানের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। তাঁর অবদান আমরা আজীবন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবো। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট