1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনায় TMSS ভাঙ্গুড়া শাখার এনজিও কর্মী সোহেলের দুর্নীতির কৌশল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পাবনায় TMSS ভাঙ্গুড়া শাখার এনজিও কর্মী সোহেলের দুর্নীতির কৌশল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ: পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায়,TMSS ভাঙ্গুড়া শাখার এনজিও কর্মী সোহেলের দুর্নীতি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উপজেলার পার্শ্ববর্তী চৌবাড়ীয়া গ্রামের উপজেলা পাড়ার বাসিন্দা মঞ্জুয়ারা খাতুন উপজেলার পার্শ্ববর্তী উপজেলা পাড়ার সমিতিতে ভর্তি হতে আসেন।

মঞ্জুয়ারার কাছ থেকে এনজিও কর্মী সোহেল সঞ্চয় বাবদ ৫ হাজার টাকা এবং ভর্তি ফি ১০০ টাকা আর একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে বলে আগামী সপ্তাহে অফিসে গেলে তাকে ৫০ হাজার টাকা ঋণ দেবে। পরের সপ্তাহে সমিতিতে সোহেলের পরিবর্তে অন্য একজন কর্মী আসে। তার কাছে জিজ্ঞেস করলে বলে সোহেল অসুস্থ আপনাকে আজ লোন দিতে পারবেনা। সঞ্চয়ের টাকা ফেরত নিতে পারেন। এবং সঞ্চয়ের টাকা ফেরত দেয়। ভর্তির ১০০ টাকা ফেরত চাইলে বলে সোহেল এসে দেবে। পরপর তিন সপ্তাহ সোহেলের আর পাত্তা নেই।

সোহেলের সাথে ফোনে যোগাযোগ করলে বলে, ভর্তি বাতিল করে নতুন ওই কর্মের কাছ থেকে টাকা নেবেন। নতুন কর্মী বলে যার কাছে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা নিবেন।

এরকম ছোটখাটো দুর্নীতির আরো প্রমাণ পাওয়ায় এ ব্যাপারে ভিশন এস টিভির সংবাদকর্মী সোহেলের সাথে কথা বলতে চাইলে, সংবাদকর্মীকে উল্টো হুমকি ধামকি দিয়ে বলে যা পারেন তাই কইরেন।তার ছবি উঠাতে গেলে মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যায়।

দুর্নীতিটা অল্প পরিসরে হলেও সোহেলের এটা এক ধরনের স্বভাব হয়ে গেছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে সোহেলের মত এনজিও’র অন্যান্য কর্মীরা গরিব অসহায় মানুষের একটি টাকাও মেরে দিতে সাহস না পায়।এলাকার ক্ষুদ্র ঋন গ্রহীতারা সোহেলের এহেন ব্যবহারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট