1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের জালে  আটক  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

চট্টগ্রামে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের জালে  আটক 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি………………………………………………………

চট্টগ্রাম রোববার মার্চ ১৭ অস্ত্র দিয়ে ওয়ার্ড কাউন্সিলরের পুত্রসহ দুই জনকে ফাঁসাতে গিয়ে চট্টগ্রামের বায়জিদ বোস্তামি এলাকায় পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক। তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইমাম হাসান রিপন (৩৫)। চট্টগ্রাম সিটি করপোরেশন পাঁচলাইশ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম প্রকাশ কামাল (৪৩) এবং আব্দুল কাদের সুজন (৩৫) কে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি।

জানা যায়, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘ইমাম হাসান রিপনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কাউন্সিলর শফিকের ভাই হাসানুলের পুরোনো দ্বন্দ্ব রয়েছে। বিষয়টি নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। কিছুদিন আগে রাস্তায় সবার সামনে অকথ্য ভাষায় কাউন্সিলরকে গালাগালি করেন রিপন। শনিবার দিবাগত রাতে রিপনের বাসায় গিয়ে তার মা-বাবার কাছে নালিশ জানান কামাল।’ একপর্যায়ে রাত ১২টার পর বাসা থেকে বের হয়ে রিপন ৯৯৯ নম্বরে পর ফোন করে বলেন, তাকে মারতে তার বাসায় সামনে দুই ব্যক্তি অস্ত্রসহ এসেছেন এবং লোকজন তাদের ধরে ফেলেছে।

খবর পেয়ে পুলিশ গেলে সেখানে অস্ত্র নিয়ে পুলিশের সামনে হাজির হন রিপন। প্রত্যক্ষদর্শী এবং রিপনের কথার অমিল পেলে সন্দেহ হয় পুলিশের। পরে সিসিটিভি ফুটেজ যাচাই এবং অন্যভাবে পুলিশ নিশ্চিত হয় অস্ত্রটি রিপনের কাছেই ছিল,’ বলেন ওসি। ওসি সিনহা আরও বলেন ‘জিজ্ঞাসাবাদে রিপন অস্ত্রের বিষয়ে সদুত্তর দিতে পারেননি। পরে অস্ত্রটি জব্দ করে তাকে থানায় আনা হয়। পুলিশের ঘটনাস্থলে যাবার পর স্থানীয় একটি পক্ষ রটিয়ে দেয় কাউন্সিলরের ছেলে অস্ত্রসহ ধরা পড়েছে। কিন্তু যাচাই বাছাই শেষে পুলিশ ঘটনার ভিতরে যায়।’ এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট