1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

 আত্রাইয়ে বন্যার বিলের পানি কমায় ছিপ বড়শি দিয়ে মাছ ধরার ধুম পড়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ সকাল থেকে সন্ধ্যা,তীর্থের কাকের মতো অপেক্ষা দিনশেষে প্রাপ্তির খাতায় কখনো থেকে যায় শূন্যই।আছে অতৃপ্তি-হতাশা,তবুও নিরাশ নন কেউই।পূর্ণ উদ্যমে আবারো ধ্যান ছিপ আর বড়শি দিয়ে মাছ শিকারিদের গল্প এমনই। উত্তরবঙ্গের মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলা।এই উপজেলার নদী-নালা,খাল-বিল ও ফসলের মাঠে থৈ থৈ করছে অথৈয় পানি। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। সাম্প্রতিক ভারি বর্ষণ ও আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিটি মাঠ প্লাবিত হয়ে গেছে। এসব খাল-বিলের পানি কমাই এখন মাছ শিকারে মুখরিত হয়ে উঠেছে এলাকার মৎস্যজীবী (জেলে)পরিবারের কর্তারা সহ স্ব স্ব এলাকার তরুণ,যুবক,প্রবীণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। তারা ছিপ বড়শি সহ বিভিন্ন পদ্ধতিতে দিন রাত মাছ শিকার করছেন। আর এ মাছ বিক্রি করে স্বাচ্ছন্দে চলছে তাদের পরিবার।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস কমে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ বর্ষার পানিতে মাছ শিকারে নেমেছেন।

এ বিষয়ে উপজেলার হাটকালুপাড়া ইউপির দ্বীপচাঁদপুর গ্রামের ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী বাবু বলেন, ভাইরাসের এখন কাজ কর্ম বন্ধ থাকায় আপাতত বড়শি দিয়ে মাছ শিকার করে দিন কেটে যাচ্ছে। বন্যার কারণে ডোবায় নালায় বিভিন্ন মাছ ছড়িয়ে পড়েছে। মাছ ধরার আনন্দও অন্য রকম।

এ ব্যাপারে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জবেদুল ইসলাম বলেন,বন্যার পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করার কারণে এখন সব জায়গায় কম বেশি মাছ শিকার করা যাচ্ছে ৷#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট