1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে অপহরনের ২ মাসের মাথায় আসামীসহ অপহৃতা উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর আত্রাইয়ে অপহরনের ২ মাসের মাথায় আসামীসহ অপহৃতা উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  ফিরোজ হোসেন, আত্রাই প্রতিনিধি……………………………………………..

নওগাঁর আত্রাইয়ে অপহরনের ২ মাসের মাথায় অপহারনকারীসহ অপহৃতাকে উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। বিজ্ঞ আদালত অপহৃতাকে তার মায়ের জিম্মায় দিয়ে অপহরনকারীকে জেল হাজতে পাঠিয়েছেন। অপহরনকারীরা হলো উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে ফায়সাল আহম্মেদ ও মেয়ে যুথী আক্তার।

 

মামলা সূত্রে , গত বছরের ৮ নভেম্বর তারিখে অপহৃতা প্রাইভেট পড়ার জন্য বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনা।অনেক খোজা খুজির এক পর্যায়ে পরিবারের লোকজন জানতে পারে যে উক্ত আসামী দ্বয় তাকে অপহরন করেছেন। বাদীরা আসামীর পরিবারকে চাপ দিলে মেয়েকে ফেরত দিতে চেয়ে ফেরত না দিয়ে গোপন স্থানে রেখে দেন। এতে গত বছরের ২ ডিসেম্বর  অপহৃতার মা আকলিমা বিবি সাবানা(৫৫) বাদী হয়ে আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোশারফ হোসেন জানান, অভিযোগ অনুযায়ী তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। ৪ জানুয়ারী ডিএমপির তুরাগ থানাধীন ফুলবাড়িয়া মহল্লার চারতলা বাসা থেকে আসামীসহ অপহৃতাকে আটক করে।

 

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগের আলোকে আসামীদ্বয়কে আটক করা হয়। বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে পাঠিয়ে অপহৃতাকে মায়ের জিম্মায় দিয়ে দিয়েছেন। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানতে পেরেছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট