1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, দেড় ডজন মামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাগমারা আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, দেড় ডজন মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী  জেলা প্রতিনিধি………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে, আর দেড় ডজন মামলা আদালতে রয়েছে। অভিযুক্ত সরদার  জান মোহাম্মাদ সারন্দি গ্রামের মৃত জানিকুল্লার ছেলে।

 

তাঁর বিরুদ্ধে বাগমারা থানা এবং আদালতে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। খুন, জখম, বিস্ফোরক, চাঁদাবাজি, ছিনতাই, জবরদখল সহ প্রায় দেড় ডজন মামলা চলমান তাঁর বিরুদ্ধে। সর্ব শেষ মাসুদ রানার সাথে প্রায় ৫৫ বিঘা পুকুর নিয়ে দ্বন্দ্বে জড়ান সরদার জান মোহাম্মাদ। সূত্র জানায়, মাসুদ রানা অপর শরিক মারুফ হাসানের নিকট ৩১ অক্টোম্বর ২০২১ সালে পুকুরটির লিজ গ্রহণ করেন।

 

পরবর্তীতে  মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে  মারুফ, ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়ম বর্হিভূত ভাবে সাবলিজ প্রদান করেন। মাসুদ রানার আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত ১৪ নভেম্বর ২০২২ ইং তারিখ বিবাদমান পুকুরে ১৪৪ ধারা জারি করেন। মাছ পরিচর্যার দায়িত্ব  দেয়া হয় মাসুদ রানাকে।

 

সর্ব শেষ গত ১৬ ডিসেম্বর উপজেলার আউচপাড়া ইউনিয়নের মোগাইপাড়া মৌজায় ১৪৪ ধারা ভেঙ্গে পুকুরে মাছ ধরেন সরদার জান মোহাম্মাদ ও তাঁর লোকজন।

 

এ ঘটনায় মোগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে স্কুল শিক্ষক, মাসুদ রানা বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্র জানা গেছে, অভিযোগটি থানা পুলিশ গ্রহণ করলেও, নিয়মিত মামলা হিসাবে নথিভুক্ত না করায় ভিকটিম ও তাঁর স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

 

গত ১৮ ডিসেম্বর ভিকটিম মাসুদ রানা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সবের প্রতিকার চেয়ে ২২ ডিসেম্বর মাসুদ রানা জেলা প্রশাসক, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট