1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীর বিরুদ্ধে আবারও বিভাগীয় মামলা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীর বিরুদ্ধে আবারও বিভাগীয় মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধা থেকে কাজী নজরুল ইসলাম………………………………………………..

অনিয়ম দূর্নীতি ও ঘুষ কেলেংকারী ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে আবারও বিভাগীয় মামলা হয়েছে। এবার তিনদিনের ছুটি নিয়ে ১৩ দিন অফিস ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে অধিদপ্তর। পিআইও নুরুন্নবী সরকার বতর্মানে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত আছেন। গত বছরে ১৭ অক্টোবর অধিদপ্তরের আদেশে বাগাতিপাড়ায় যোগদান করেন তিনি।

 

গত বৃহস্পতিবার ১ ডিসেম্বর/২২ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-প্রকল্প পরিচালক (মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প) আব্দুল কুদ্দুস বুলবুল।

 

মুঠফোনে তিনি বলেন, পিআইও নুরুন্নবী ব্যক্তিগত কারণে গত ৩১ জুলাই তিন দিনের ছুটির আবেদন করে কর্মস্থল ছাড়েন। ছুটি শেষে গত ৩ আগষ্ট তার যথারীতি অফিস করার কথা। কিন্তু ১৬ আগষ্ট পর্যন্ত তিনি অফিসে অনুপস্থিত থাকেন। অনুমতি ছাড়া নুরুন্নবীর অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে অধিদপ্তরকে জানায় বাগাতিপাড়া উপজেলা প্রশাসন। নুরুন্নবীর এমন আচরণ অসদচারণের সামিল। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (৩৪/২২) রুজু করে অধিদপ্তর। মামলাটি তদন্তের জন্য উপ-পরিচালক মুজিব কিল্লাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন অধিদপ্তর। ইতোমধ্যে অভিযুক্ত নুরুন্নবীর শুনানী গ্রহণ করেছি। দ্রুতই এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিবেন বলেও জানান তিনি।

 

এর আগেও আর্থিক দুর্নীতি, আদেশ অমান্য ও আসদচারণের দায়ে নুরুন্নবীর বিরুদ্ধে বিভাগীয় দুটি মামলা করে অধিদপ্তর। একটি মামলায় (০৫/২০২০) লঘুদণ্ড হিসেবে তার বেতন গ্রেড নিম্নতর ধাপ পদাবনতি এবং অপর মামলায় (১১/২০২১) দুইটি বার্ষিক বর্ধিত বেতন দুই বছরের জন্য স্থগিত করে অধিদপ্তর। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করেছিল অধিদপ্তর। শুধু তাই নয়, সুন্দরগঞ্জে টানা পাঁচ বছরের চাকরিতে ঘুষ-দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুদকের তিনটিসহ মোট পাঁচটি মামলা হয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।

 

এদিকে, সুন্দরগঞ্জ থেকে বদলি ও সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে নুরুন্নবী মানহানির অভিযোগে ২০১৯ সালের ১৫ অক্টোবর রংপুর আদালতে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে দুটি মামলা করেন। এই মামলার চার্জ শুনানীর দিনে গত ২ আগষ্ট রংপুর আদালতের বারান্দায় বিবাদি যমুনা টিভির জিল্লুর রহমান পলাশসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিককে আঙুল উঁচিয়ে গালাগাল ও হুমকি দেন নুরুন্নবী সরকার।

 

উল্লেখ্য, পিআইও নুরুন্নবীর দুর্নীতিমূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে একাধিক প্রতিবেদন প্রচার হয় যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে। পরে সুন্দরগঞ্জ থেকে তাকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলির আদেশ দেয় অধিদপ্তর। কিন্তু সেই বদলি ঠেকাতে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েও ব্যর্থ হন তিনি। এরপর তাকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বদলি করা হয়। সেখানেও অফিস ফাঁকিসহ অনিয়মে জড়িয়ে পড়লে তাকে বান্দরবান সদর উপজেলায় বদলি করে অধিদপ্তর।  ২০২১ সালের ৩১ মে পযর্ন্ত যোগদান না করায় তাকে প্রধান কাযার্লয়ে সংযুক্ত করাসহ সাময়িক বরখাস্ত করে অধিদপ্তর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট