1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁ আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই, নওগাঁ প্রতিনিধি…………………………………………………………….

নওগাঁ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে সভাপতি আবুল হাসান সম্পাদক আবুল কালাম আজাদ পুনঃ নির্বাচিত।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল উপস্থিত ছিলেন।

 

সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,আজিজুর রহমান পলাশ, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন মন্ডল, যুগ্ন সম্পাদক আফছার আলী, নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, নাজমুল হক নাদিম, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,সহপ্রচার সম্পাদক মাকসুদুর রহমান রুবেল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ।

 

দ্বিতীয় অধিবেশনে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে ডেলিগেট ও কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আবুল হাসানকে সভাপতি আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক , আব্দুর রশিদকে যুগ্ন সাধারন সম্পাদক, রনজিতকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রাজ্জাককে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট