1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নওগাঁ পোরশা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম : নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মিসকিনপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবির ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে এবং মিসকিনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আবির। রাত আড়াইটার দিকে একটি বিষধর চিতাবোরা সাপ তাকে কামড় দেয়। কামড় টের পাওয়ার পর স্বজনরা প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। এতে সময়ক্ষেপণ হয়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের শিক্ষক ও সহপাঠীরা জানান, আবির খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, আর পুরো মিসকিনপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঝাড়ফুঁক নয়, সাপে কাটলে চাই দ্রুত চিকিৎসা ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, প্রত্যন্ত অঞ্চলে এখনো সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে যাওয়ার প্রবণতা রয়ে গেছে। সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছে কবিরাজি চিকিৎসার পেছনে সময় নষ্ট করার কারণেই আবিরকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার সাথে সাথে ওঝা-কবিরাজের কাছে না গিয়ে রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক জনসচেতনতা তৈরির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট