1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর রাণীনগরে অবরুদ্ধ শিক্ষককে ৫ ঘন্টা পর উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর রাণীনগরে অবরুদ্ধ শিক্ষককে ৫ ঘন্টা পর উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধি…………………………………………………….

নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে স্থানীয়রা হাফিজার রহমান নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রায় ৫ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিল।পরে সহকারী কমিশার (ভূমি) ও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক হাফিজার রহমান উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের মৃত আশোক আলীর ছেলে।

 

স্থানীয় সুত্রে জানাগেছে,শিক্ষক হাফিজার রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানান ভাবে যৌন হয়রানী করে আসছিল। এঘটনায় ওই শিক্ষককের যৌন হয়রানীর অভিযোগে কয়েক বার মিটিংও করেছেন এলাকাবাসি। এর পরেও শিক্ষকের এমন আচরণের পরিবর্তন না হওয়ায় এবং শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের চাপের মুখে পড়ে যান।পরে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান বিকেল তিনটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)সেলিম রেজা বলেন, উপজেলা সহকারী কমিশনারসহ ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন, শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট