1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী জালেমুন রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুনঃ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ!

রাজশাহীতে বিএনপির গণসমাবেশকে ঘিরে পুলিশী হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী……………………………………………..

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে ককটেল নাটক সাজিয়ে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ২৪ নভম্বর বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি স্টেন্টারে সংবাদ সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

লিখিত বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণসমাবেশকে টার্গেট করে প্রশাসন দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হচ্ছে। সেসব ঘটনায় মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশী করছে। তারা জানতে পারছে না তাদের বিরুদ্ধে কি কারণে মামলা হয়েছে। বুধবার রাত পর্যন্ত সাবেক এমপি নাদিম মোস্তফাসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়াও পাল্টা কর্মসূচীর নামে সমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে কর্মীসভা পন্ড করে দিচ্ছে পুলিশ। কিন্তু বিএনপি কোন নিষিদ্ধ সংগঠন নয়; যে আমরা গোপনে বৈঠক করবো। এমন অবস্থা সৃষ্টি হয়েছে এখন পুলিশই বিএনপির প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে।

 

সংবাদ সম্মেলনে এমপি  হারুনুর রশিদ বলেন, জনগণকে হয়রানির জন্য জড়িত পুলিশ সদস্যদের একদিন আইনের আওতায় আসবে হবে। এতদিন পরে এসে যদি শেখ মুজিবুর রহমানের বিচার হয়,  তবে পুলিশেরও বিচার হওয়া উচিত।

 

বিতর্কিত কর্মকান্ডের জন্য পুলিশের আইজিপি আন্তর্জাতিকভাবে স্যানশনের শিকার হয়েছিলেন। এখন আশঙ্কা দেখা গিয়েছে পুরো পুলিশ বাহিনী স্যানশনের শিকার হওয়ার। যা জাতির জন্য দু:খজনক বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

 

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর গণসমাবেশ বানচাল করতে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নির্দেশ দিয়ে যাচ্ছেন। তার নির্দেশে সমাবেশ উপলক্ষে বিএনপির কর্মী সভায় বাধা দেয়া হচ্ছে ককটেলের নাটক সাজানো হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। এটি বন্ধ না হলে এবার আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করতে শুরু করবো বলে হুশিয়ারি দেন এই নেতা।

 

তিনি আরও বলেন, যতই বাধা দিন আগামী ৩ ডিসেম্বর রাজশাহী সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ। লাখ লাখ মানুষের উপস্থিতিতে এ সমাবেশ হবে রাজশাহী শহরজুড়ে।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিবষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ইশা, জেলার আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট