1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী…………………………………………….

রাজশাহীতে মাদক মামলায় সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

 

সুলতান চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের বাইদুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহরতলা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতানকে গ্রেফতার করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। গ্রেফতারের পর থেকেই আসামি কারাগারে ছিলেন। এ অবস্থায় মামলার অভিযোগপত্র দাখিল হলে আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট