1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর তানোরে আদালতের নির্দেশ লঙ্ঘন করে সম্পত্তি জবরদখল

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন……………………………………………….

রাজশাহীর তানোরে আদালতের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ ভোগদলীয় সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ধঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও বিস্ফোরণমূখ পরিস্থিতি বিরাজ করছে।

 

জানা গেছে, উপজেলার কলমা ইউপির ২১ নম্বর ধনন্জয়পুর মোজায়, আরএস ২৫ নম্বর খতিয়ানে ৪৫ নম্বর আরএস দাগে ৫০ শতক জমি রয়েছে। বিগত ২০২১ সালে ধনন্জয়পুর গ্রামের লুৎফর রহমান এসব জমি তার পুত্র শামিমকে দানপত্র দলিল করে দিয়েছেন। কিন্তু একই গ্রামের মজিবুর রহমান ও তার পুত্র আতাউর রহমান বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে এসব জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে।

 

এদিকে চলতি বছরের জুলাই মাসে এসব জমি রক্ষার জন্য বিউটি বেগম আদালতে ১৪৪ ধারা আবেদন করলে আদালত আবেদন আমলে নিয়ে ১৪৪ ধারা জারি এবং বাস্তবায়ন করতে তানোর থানার ওসিকে নির্দেশ দেন যা গত ৩১ আগষ্ট পর্যন্ত বলবাদ ছিল। তবে দরখাস্তকারী পুনরায় ১৪৪ ধারা জারির আবেদন করলে আদালত আবারো আগামি দুই মাসের জন্য ১৪৪ ধারা বলবদ করেন এবং তা বাস্তবায়নে ওসিকে যাবতীয় ব্যবস্হা নেওয়ার নির্দেশ দেন।

 

এদিকে এ খবর জানতে পেরে বিবাদী ভুমিগ্রাসী আতাউর বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে বিরোধপূর্ণ জমিতে আম গাছ রোপণ করেছে। এবিষয়ে জমির মালিক বিউটি বেগম জানান, তার শ্বশুর লুৎফর রহমানের নিকট আপন ভাই মজিবুর ৫০ শতাংশ জমি বিক্রি করেন। এই জমিসহ তার শ্বশুরের মোট এক একর ২৯ শতাংশ ০৮ পয়েন্ট জমি দান করেন তার স্বামী শামিমের নামে। ওই সব জমি শান্তি পূর্নভাবে দখল ভোগ করে আসছি।তার স্বামীর নামে জমির খাজনা খারিজ চলমান রয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে বিবাদী আতাউর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার হিস্যার জমি তিনি দখলে নিতে চাইছেন। এবিষয়ে থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, আদালতের নির্দেশ মানতে সবাইকে বলা হয়েছে। তিনি বলেন, ১৪৪ ধারা কেউ না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট