1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের দুড়দুড়িয়াতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ আটক ৬ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নাটোরের লালপুরের দুড়দুড়িয়াতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ আটক ৬

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………..

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান(৪০)ও গ্রাম পুলিশ সাইফুল ইসলাম (৪০)সহ অতি মূল্যবান মুদ্রা বিক্রয়ের নামে প্রতারণা করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূল হোতা সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

 

মঙ্গলবার(১৮অক্টোবর-২২)সকাল ১০টার সময় নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য টিপু সুলতান ও গ্রাম পুলিশ সাইফুল ইসলাম সহ মোট ৬ জনকে আটক করা হয়।

 

আটক কৃতরা হলেন,একই এলাকার আশরাফ আলীর ছেলে আঃআলীম(৩০),মৃত আব্দস সামাদের ছেলে আঃ কাদের(৪৫),মৃত তজিম উদ্দিনের ছেলে তারিক আলী (৪০) এবং মৃত মফির উদ্দিনের ছেলে মোন্তাজ আলী (৪৪)। বুধবার(১৯ অক্টোবর-২২)সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫, সিপিসি-১(চাপাইনবাগঞ্জ)জানা গেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫,সিপিসি-১ চাপাই নবাবগঞ্জের একটি অপারেশন দল মঙ্গলবার সকালে লালপুর থানার দুড়দুড়িয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অতিমূল্যবান মুদ্রা বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূল হোতাসহ ৬ সদস্যকে আটক করা হয়েছে।

 

এ সময় তাদের নিকট থেকে নগদ ৫ লক্ষ টাকা, ৪টি জাল মুদ্রা,২ টি চুম্বক দন্ড, ১টি মুদ্রা রাখার বাক্স, ৪ বোতল মিশ্রিত রাসায়নিক পদার্থ, ১ টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। র‌্যাব আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষদের টার্গেট করে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে তাদের বিভিন্ন ভাবে কৌশল দেখিয়ে এ ধরণের কাজ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

 

তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,এ ঘটনায় লালপুর থানায় ৪০৬, ৪২০ ও ৪৩৪ ধারায় মামলা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট