1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত বিপুল পরিমাণ মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সফল অভিযান

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন (৩২), আরজেনের ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০) এবং মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। আহত অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Open photo

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে গরু নিয়ে একটি ভটভটি ভোলাহাটের দিকে যাচ্ছিল। পথে মাঝাটোলা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা ৮ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক হায়দারী জানান, “মাঝাটোলা গ্রামে গরুবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠানো হয় এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। তবে স্বস্তির বিষয় হচ্ছে এ ঘটনায় কেউ মারা যাননি।”

Open photo

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা গাড়িতে থাকা মানুষ ও গরুগুলো উদ্ধার করেন। খাদে পড়ে যাওয়া ভটভটিটি উদ্ধারে কাজ চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট