1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক

আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামিকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সফরকালে তিনি নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এছাড়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পদ্মাপারের এই ঐতিহাসিক নগরীতে বইছে উৎসবমুখর পরিবেশ। বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল, এবং নগরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে রয়েছে উচ্চ আশা। এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চল ও রাজশাহীর থমকে থাকা সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী প্রথমে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সমগ্র রাজশাহী শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট