1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “এলাকা জুড়ে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সার্বক্ষণিক সতর্ক নজরদারি রাখছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুজোৎসব নির্বিঘ্ন করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ১৬ বিজিবির অধিনায়ককে মন্দিরে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সময়োপযোগী পদক্ষেপ ও উপস্থিতির জন্য তারা বিজিবিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ১৬ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট