
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, "এলাকা জুড়ে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সার্বক্ষণিক সতর্ক নজরদারি রাখছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুজোৎসব নির্বিঘ্ন করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।"
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ১৬ বিজিবির অধিনায়ককে মন্দিরে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সময়োপযোগী পদক্ষেপ ও উপস্থিতির জন্য তারা বিজিবিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ১৬ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর