1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি প্রশিক্ষকের সৌজন্য সাক্ষাত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি প্রশিক্ষকের সৌজন্য সাক্ষাত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি …………………
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জুলফিকার আলী মানিক। রবিবার (২৯ মে) রাত সাড়ে ৯টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাত করেন তিনি।

 

এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, দ্য ডেইলি স্টার‘র স্টাফ রিপোর্টার আনোয়ার আলী হিমু, দ্য নিউ নেশানের মুহিব্বুল আরেফিন, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সুব্রত সরকার, ভোরের কাগজ প্রতিনিধি আমানুল্লাহ আমান ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দিন মিন্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে সাংবাদিক জুলফিকার আলী মানিক বলেন, মহৎ পেশা সাংবাদিকতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাংবাদিকতার নামে তেলবাজি, দলবাজি ও ধান্দাবাজি চলছে। এ অবস্থার পরিবর্তন ঘটানো দরকার। সাংবাদিকতা পেশাকে কলুষমুক্ত করতে কেউ এগিয়ে আসবে না। সাংবাদিকদেরকেই পদক্ষেপ নিতে হবে। এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, উত্তরের শহর রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে আমরা আলোচনা করছি। তরুণরা প্রশিক্ষণ নিয়ে বস্তনিষ্ঠ সাংবাদিকতা করবে। দেশ ও জাতির জন্য কল্যানে তরুণ সাংবাদিকরাই দৃষ্টান্ত হয়ে আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।#
এডিট: আরজা/৫

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট