1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নওগাঁর পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: পরেশ………..

 

# পরেশ টুডু, পত্নীতলা নওগা থেকে………………………………………….

 

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী ধামইরহাট উপজেলার আলতাদদিঘি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সুত্রে জানা গেছে, পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী ধামইরহাট উপজেলার আলতাদদিঘি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসএইচ বিজয় সিনহা কমান্ড্যান্ট ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম, ভারত।

এসময় সৌজন্য সাক্ষাতে অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষের উন্নয়ন ম‚লক কর্মকান্ড, আলতাদিঘী পুনঃখনন এর মাধ্যমে আলতাদিঘী জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণে সহযোগীতা প্রসংগে আলোচনা করা হয়।

এছাড়াও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সুত্রে জানা গেছে।#
এডটি: আরজা/১০

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট