1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত লালপুরে সুদের টাকা নিয়ে শিক্ষক-শিক্ষিকার দ্বন্দ্ব, ফাঁকা চেকে ১৯ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে আদালতে মামলা ঢাকা সহ সাত জেলায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সেনাপ্রধান ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা 

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হিরোইন সহ মাদক ব্যবসায়ী তোতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি………………………………………..

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতা কে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। শুক্রবার ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টার সময় গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসগার আলীর ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হেরোইনের বড় চালান মহিশালবাড়ী এলাকায় ক্রয়-বিক্রয় হবে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালকের নেতৃত্বে আমরা মহিশালবাড়ী এলাকায় কৌশলে অবস্থান করি। এক পর্যায়ে রাত ২ টার দিকে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে কালো বাজারের ব্যাগে রাখা ১০০ গ্রামের পলেথিনে মোড়ানো ১০ টি প্যাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। সেই সময় মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার আরো জানান, সে বড় মাপের মাদক ব্যবসায়ী । দীর্ঘদিন থেকে এই পেশার সাথে জড়িত। এর আগে সে হেরোইনের ২ কেজির চালান নিয়ে ধরা পড়েছিলো ও মামলাও আছে। আটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট