1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ খলিলউদ্দিন (২২) নিখোঁজ হয়েছেন। তিনি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (আইডি নম্বর: ২০২২২৩০১৩৬)। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

জানা যায়, মোঃ খলিলউদ্দিন রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবনের (জি-ব্লক) ৩০২ নম্বর কক্ষে আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছিলেন। ২৬ আগস্ট থেকে তিনি হঠাৎ নিখোঁজ হন এবং তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৩০৪১১১৩৫৪ ও ০১৫৭৬৯০১৭৭৯) বন্ধ পাওয়া যায়। এতে তাঁর সহপাঠী ও হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ২৭ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি দায়ের করেন জি-ব্লকের ৩০১ নম্বর কক্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, ১০৫ নম্বর কক্ষের মোঃ সুলায়মান হক রূপক এবং ৩০৩ নম্বর কক্ষের মোঃ আব্দুল্লাহ আল রাফি। জিডি আবেদনে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক প্রতিস্বাক্ষর করেছেন এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ সুপারিশ প্রদান করেছেন।

নিখোঁজ শিক্ষার্থী মোঃ খলিলউদ্দিনের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। কোনো সুহৃদ ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ থানা অথবা সহপাঠীদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট