
মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ খলিলউদ্দিন (২২) নিখোঁজ হয়েছেন। তিনি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (আইডি নম্বর: ২০২২২৩০১৩৬)। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
জানা যায়, মোঃ খলিলউদ্দিন রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবনের (জি-ব্লক) ৩০২ নম্বর কক্ষে আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছিলেন। ২৬ আগস্ট থেকে তিনি হঠাৎ নিখোঁজ হন এবং তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৩০৪১১১৩৫৪ ও ০১৫৭৬৯০১৭৭৯) বন্ধ পাওয়া যায়। এতে তাঁর সহপাঠী ও হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ২৭ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি দায়ের করেন জি-ব্লকের ৩০১ নম্বর কক্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, ১০৫ নম্বর কক্ষের মোঃ সুলায়মান হক রূপক এবং ৩০৩ নম্বর কক্ষের মোঃ আব্দুল্লাহ আল রাফি। জিডি আবেদনে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক প্রতিস্বাক্ষর করেছেন এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ সুপারিশ প্রদান করেছেন।
নিখোঁজ শিক্ষার্থী মোঃ খলিলউদ্দিনের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। কোনো সুহৃদ ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ থানা অথবা সহপাঠীদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর