1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদিনা কলেছে দূর্ধুর্ষ চুরি,  সপ্তাহ পেরিয়ে গেলেও চোর সনাক্ত করতে ব্যার্থ পুলিশ শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  নওগাঁয় নারী হত্যার অভিযোগে ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ

শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥জি.এম.আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকে কৃষকের চাষাবাদ কাজে ব্যবহৃত দুটি পাওয়ার ট্রিলার পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। ১৯ শে আগষ্ট ( বুধবার) বিষয়টি নিয়ে ভুক্তভোগী পশ্চিম ধুমঘাট গ্রামের সন্তোষ কুমার মন্ডলের পুত্র প্রকাশ চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার রবী মন্ডলের পুত্র জগদীশ মন্ডল , গৌরপদ মন্ডলের পুত্র জয়দেব মন্ডল, পতিরাম মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল, শিবপদ মন্ডলের পুত্র মিলন মন্ডলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, চন্দ্র মন্ডল উল্লেখ করেন ,জগদীশ,জয়দেব , প্রদীপ ও মিলন কিশোর গ্যাংয়ের সংক্রিয় সদস্যসহ মাদক সেবনকারী। ইতি পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে সিআর ২২৭/২৫ নং মামলা দায়ের করা হয়। মামলাকে কেদ্র করে আসামীরা প্রকাশের বিভিন্ন ভাবে ক্ষতিন সাধন করার পায়তারা করতে থাকে। ১৯ শে আগষ্ট রাত ২টায় দিকে প্রকাশ ও তার স্ত্রী দীপালি প্রতিদিনের ন্যায় পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদের জন্য বিলে যায়। এ সময় তারা দেখতে পাই জগদীশ , জয়দেব , প্রদীপ , মিলনসহ ২/৩ জন তাদের দুটি পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ খুলে নিয়ে পাওয়ার ট্রিলার দুটি দুই পুকুরে ফেলে দেয়। এ সময় তাদের নিকট দেশীয় অস্ত্র থাকায় প্রকাশ ও তার স্ত্রী তাদের নিকট যেতে পারিনি। বিষয়টি জানাজানি হলে ২০ শে আগষ্ট সকালে স্থানীয়দের সহযোগিতায় বিলের পুকুর থেকে পাওয়ার ট্রিলার দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রকাশ মন্ডল বলেন , আমি একজন গরীব কৃষক। অনেক কষ্ট করে দুটি পাওয়ার ট্রিলার ক্রয় করে স্ত্রীকে সাথে নিয়ে ধুমঘাট মাঠসহ বিভিন্ন স্থানের বিলে ধান চাষাবাদের জন্য কাজ করি। পূর্ব শত্রুতার জের ধরে জগদীশ , জয়দেব, প্রদীপ ও মিলন আমার ক্ষতি সাধন করছে। আমার আনুমানিক আশি হাজার টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া দুই দিন চাষাবাদ করতে না পারায় অন্য কৃষকের মাথায় হাত। আমি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ সাইদুল ইসলাম বলেন , বিষয়টি খুবি দুঃখ জনক । প্রশাসনের নিকট অনুরোধ করব এ ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা  হোক। এ বিষয়ে অভিযুক্ত জগদীশ বলেন , ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন্ন মিথ্যা। প্রকাশের সাথে আমাদের একটি মামলা চলমান। আমাদেরকে নতুন করে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।   এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন , অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট