1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

 সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: গত ছয় দিনে জাতীয় গ্রীড থেকে বরাদ্দ বাড়ায় বাঘা ও আড়ানীতে লোডশেডিং কমেছে। গত মঙ্গলবার থেকে বুধবার বিকাল পর্যন্ত দুই দিন এ অঞ্চলে কোন লোডশেডিং হয়নি। তবে বুধবার (১৯ আগষ্ট) বিকাল পৌনে ৪টা থেকে আবারো লোডশেডিং বেড়েছে।

বাঘা জোনাল অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) এর পর থেকে লোডশেডিং কমেছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ৮টা ৪০ মিনিটে বাঘা ও আড়ানী উপকেন্দ্রে চাহিদা ছিল ১৬ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ ছিল মাত্র ৬.৪ মেগাওয়াট। ফলে ৯.৫৬ মেগাওয়াট অর্থাৎ চাহিদার ৬০% লোডশেডিং করতে হয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট): রাত ১২টা থেকে সকাল ৬টা ৪২ মিনিট পর্যন্ত বরাদ্দ ছিল ১০.৯২ মেগাওয়াট। চাহিদা ছিল ১৭.১০ মেগাওয়াট। ওই দিন রাত ১২টা পর্যন্ত আর লোডশেডিং হয়নি। শুক্রবার (১৪ আগস্ট): রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত বরাদ্দ ছিল ১১.৬৬ মেগাওয়াট। চাহিদা ছিল ১৭ মেগাওয়াট। শনিবার( ১৫ আগস্ট) : রাত ১২টা-সকাল ৯টা: চাহিদা ১৭.০, সরবরাহ ১০.৩০ মেগাওয়াট সকাল ৯টা-দুপুর ১২টা: লোডশেডিং নেই দুপুর ১২টা-বিকাল ৩টা: চাহিদা ১৬.০০, সরবরাহ ৭.৮৭ মেগাওয়াট বিকাল ৩টা-সন্ধ্যা ৭টা: লোডশেডিং নেই । সন্ধ্যা ৭টা-রাত ৯টা: চাহিদা ২০.০, সরবরাহ ৯.৭৮ মেগাওয়াট । রাত ৯টা থেকে লোডশেডিং নেই রোববার (১৬ আগস্ট): রাত ১২টা ১০-রাত ৩টা ২০: চাহিদা ১৭.০০, সরবরাহ ৯.৯০ মেগাওয়াট । রাত ৩টা ২০-দুপুর ১১টা ৫৪: লোডশেডিং নেই । দুপুর ১১টা ৫৪-বিকাল ৪টা ২৫: চাহিদা ১৬.০০, সরবরাহ ৭.১৫ মেগাওয়াট । বিকাল ৪টা ২৪-সন্ধ্যা ৬টা ৪২: লোডশেডিং নেই । সন্ধ্যা ৬টা ৪২-রাত ৭টা ৪২: চাহিদা ১৯.০০, সরবরাহ ৯.৪৫ মেগাওয়াট । রাত ৭টা ৪২ থেকে লোডশেডিং নেই। সোমবার (১৭ আগস্ট) ঃ রাত ১২টা ২৬-রাত ২টা ১৬: চাহিদা ১৭.০০, সরবরাহ ১২.৯০ মেগাওয়াট রাত ২টা ১৬-সকাল ১টা ৪০: লোডশেডিং নেই সকাল ১১টা ৪০-দুপুর ১টা ৪০: চাহিদা ১৫.০০, সরবরাহ ৬.৬২ মেগাওয়াট দুপুর ১টা ৪০ থেকে লোডশেডিং নেই মঙ্গলবার (১৮ আগস্ট) : রাত ১২টা থেকে বুধবার বিকাল পর্যন্ত কোনো লোডশেডিং নেই। তবে এদিন বুধবার বিকাল পৌনে ৪টা থেকে আবারো লোডশেডিং বেড়েছে।

বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী বিকাল পৌনে ৪টা থেকে এ অঞ্চলে চাহিদা ছিল ১৬ মেগাওয়াট প্রায়। বরাদ্দ পাওয়া যায় ৭ দশমিক ১৫ মেগাওয়াট প্রায়। লোডশেডিং ৮ দশমিক ৮৫ মেগাওয়াট। ৫৫%।

বাঘা পৌর সভার বাজু বাঘা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম বলেন,সপ্তাহ খানেক পর থেকে লোডশেডিং কমেছে। গত দুই দিন লোডশেডিং নেই। এর আগে লোডশেডিং যন্ত্রণা জনমনে অতিষ্ঠ করে তুলেছিল। তার ভাষ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এসির ব্যবহার ও বিদ্যুৎ ব্যাটারি চালিত যানবাহনে বিদ্যুৎ এর ব্যবহার কন্ট্রোল করতে পারলে বিদ্যুৎ অনেকাংশে সাশ্রয় হবে ।

বাজু বাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্ৰামের বাসিন্দা বাসিন্দা মিশন মিঞা জানান, বিদ্যুৎ এর লোডশেডিং এর কারণে অনেকেই আইপিএস,ব্যাটারি চালিত ফ্যান কিনে বিদ্যুৎ এর চাহিদা পূরণ করেছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর বাঘা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনিরুল ইসলাম জানান, চাহিদার তুলনায় জাতীয় গ্রীড থেকে বরাদ্দ বাড়ায় লোডশেডিং কমানো সম্ভব হয়েছে। তবে বরাদ্দ কম থাকলে এখনও কিছু সময় পর্যায়ক্রমে লোডশেডিং দেওয়া হচ্ছে। বুধবার বিকাল থেকে বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং বেড়েছে। তিনি জানান, লোডশেডিং না থাকলে আমরা আরামে থাকি। লোডশেডিং বাড়লে নিরাপত্তার অভাব বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট