1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

রাজশাহীর মোহনপুরে নার্সকে হাতুড়ি পেটানো সেই যুবক আদালতে আত্মসমর্পণ, ৪ দিনের রিমান্ড আবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি………………….

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্যেকন্দ্রে কর্তব্যরত অবস্থায় একজন সিনিয়র স্টাফ নার্সকে হত্যা চেষ্টায় হাতুড়ি পেটা করা সেই যুবক আজ ২৬ শ্রে সেপ্টেম্বর সোমবার বিজ্ঞ জুডিসিয়াল মেজিস্ট্রেট আমলী আদালত-২ আত্মসমর্পণ করে, আসামী পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মুঞ্জর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মোহনপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই.ইব্রাহিম খলিলুল্লাহ বিজ্ঞ আদালতের কাছে আসামী মেহেদীর চার দিনের রিমান্ডের জন্যে আবেদন করেন।

 

উল্লেখ, গত ২২ শে সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভায়া রুমের ভিতরে প্রবেশ করে সইপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২১) কর্তব্যরত নার্স শিলা প্রামানিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে। প্রাথমিক চিকিৎসা শেষে পরিস্থতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামী সনাক্ত করে থানায় মামলা দায়ের হয়।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার বাদী হয়ে মামলা দায়েরের পর আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত ছিল। আজ সোমবার আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট