1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে প্রচারাভিযান ও স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম গরীবের আর্তনাদ শুনবে কে? বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, আর্থিক সহায়তা দিলেন এমপি- ইউএনও

শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) :  শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে সালিশ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে কয়লাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ধোবড়া গ্রামের দুরুল হুদার ছেলে ইসমাইল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোশাররফ আলীর পুকুরপাড় কাটাকে কেন্দ্র করে তোজাম্মেল ও তার ছেলের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তোজাম্মেলের নেতৃত্বে কয়েকজন মিলে মৃত্যু  মোশাররফ আলীর ছেলে ও জামাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় ইসমাইল হোসেন দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন।
এবিষয়ে অভিযুক্ত  তোজাম্মেল হকের কাছে   হামলার  জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন এটা ভুল কথা বলছেন বলে ফোন কেটে দেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট