1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকা মূল্যের  ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি  স্বর্ণনের বারসহ  এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি হলো  ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো: সানি মাই(২৭)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায়  মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা নিয়মিত তল্লাশীকালে তাকে আটক করা হয়।  বিজিবি ৫৯ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে , ওই সময়  আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার দেহে ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদের পর  শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে রিপোট অনুযায়ী তার পায়ুপথ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩১.৮১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষার মাধ্যমে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন(৫৯) বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি এসব অপতৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট