1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,  শিবগঞ্জ : জেলার ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপন কাজে নিম্নমানের সামগ্রী ও পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়েক কৃষকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা যায়, উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ব্রাহ্মণ্যনগর মৌজার ১১১২ নম্বর দাগের ১১০ নম্বর গভীর নলকূপটির হাউজিং নষ্ট হয়ে যাওয়ায় সেটি নতুন করে হাউজিংসহ পুন:নির্মাণের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ কাজের জন্য সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কাছ থেকে বিঘা প্রতি প্রায় ২ হাজার ৫০০ টাকা করে সংগ্রহ করা হয়।
Open photo
ক্যাপশন: ৪০ বছর আগের পুরাতন ইট ব্যবহার।
তবে অভিযোগ উঠেছে, নতুন নির্মাণের কথা থাকলেও গভীর নলকূপের ঘর নির্মাণে প্রায় ৪০ বছর আগের পুরাতন ইট ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় কৃষক লিমন ও আতিকুল ইসলাম বলেন, আমরা বিঘা প্রতি প্রায় ৩ হাজার টাকা দিয়েছি। আশা ছিল সবকিছু নতুন করে করা হবে। কিন্তু এখন দেখছি পুরাতন ইট দিয়ে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভোলাহাট উপজেলা সহকারী প্রকৌশলী লোকমান হাকিমের কাছে কাজের সিডিউল জানতে চাইলে তিনি বলেন, এটা একেবারে ন্যারো বিষয়।
Open photo
পরে সহকারী প্রকৌশলী লোকমান হাকিম রজব নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। তবে পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণসামগ্রী আগের মতোই রয়েছে।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বলেন, পুরনো বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট