1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধ : নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আটককৃতরা হলেন—মো. ইউনূস আলী (৩৯), পিতা আবুল কালাম আজাদ, সাং খোলাপাড়া এবং মো. আরিফ হোসেন (৪০), পিতা আজিজার, সাং সদুপুর, থানা আত্রাই, জেলা নওগাঁ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে তারা প্রকাশ্যে মাদক সেবন করছিল। স্থানীয় যুবকদের সন্দেহ হলে তাদের কাছে গিয়ে দেখে অ্যাম্পুল ইনজেকশনের মাধ্যমে শরীরে মাদক প্রয়োগ করছে। পরে তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
Open photo
প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করলেও তথ্য-প্রমাণ সঠিক থাকায় আদালত এই দণ্ডাদেশ দেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের পুলিশি প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারের ঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Open photo
এলাকাবাসী  যুবকদের এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট