1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

রাজশাহীর দামকুড়ার পলাশ মেম্বার হত্যার ২ আসামী র‍্যাবের জালে আটক ​

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: ​রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রাকিব (৪১) এবং মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩১)। তারা এই হত্যা মামলার যথাক্রমে ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি। ​

্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে ভিকটিম মোশারফ হোসেন পলাশ মেম্বারের সাথে আসামিদের তর্কবিতর্ক হয়। ঝগড়ার একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৪ জন নামীয় এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। ​স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ​ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে থানা পুলিশের পাশাপাশি র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের ইন্ট উইং এবং র্যাব-৫ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের একটি যৌথ দল নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। ​গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৫ ‘র মিডিয়া সেল সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট