1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ব্যতিক্রম আয়োজনে ‘পিঠা-পুলি’র উৎসব - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় ব্যতিক্রম আয়োজনে ‘পিঠা-পুলি’র উৎসব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় নিজস্ব খাদ্যাভ্যাসের একটি স্বতন্ত্র অনুষঙ্গ ‘পিঠা-পুলি’র উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার(২৭-০১-২০২৬) দিনব্যাপি ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এর আয়োজন করে। প্রাথমিক শাখার শিশু শ্রেণী থেকে শুরু করে জেনারেল শাথার এসএসসি পরীক্ষার্থী,কৃষি ডিপ্লোমা,ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা পৃথক পৃথক স্টলে হরেক নামের হরেক রকমের পিঠা নিয়ে উৎসবে মেতে উঠেন। মঙ্গলবার সকাল ১১ টায় স্টল পরিদর্শন করে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

বক্তব্যকালে-এমন আয়োজনের ভূ’য়সী প্রশংসা করে বলেন,উপজেলা থেকেও এর আয়োজন করা হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন শুধূ আমাকে মুগ্ধই করেনি শিক্ষার্থীদের মাধ্যেও নিজস্ব খাদ্যাভ্যাসের হাজার হাজার বছরের একটি স্বতন্ত্র অনুষঙ্গ ‘পিঠা-পুলি’র আয়োজন অনুপ্রেরণা যুগিয়েছে।

Open photo

স্টল ঘুরে দেখা যায়, প্রাথমিক শাখার শিশু শ্রেণীর শিক্ষার্থী সাইলা,বর্না ও চাদনী মায়ের সহযোগিতায় স্টল সাজিয়ে বসেছিলেন। জানতে চাইলে বলেন বাড়িতে মায়ের সাথে তারাও জ্জ টা করে পিঠা বানিযেছেন। অভিভাবক হিসেবে রুবিনা বেগম। নবম শ্রেণীর ফ্রেন্ডস সার্কেল স্টলের স্বাধীন ইসলাম ও উম্মে জাহান প্রীতি জানান,আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হামিদ এর তত্বাবধানে ও শিক্ষক আব্দুর রাজ্জাকের পরিচালনায় দিব্যাপি পিঠা পুলির আয়োজনে প্রতিষ্ঠানটির সকল শিক্ষকরাও শিক্ষার্থীদের আয়োজনে সহযোগিতা করেছেন। প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, সকলের সহযোগিতায় শিক্ষা ও খেলা ধূলা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট