1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি

আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ফুরফুরা দরবারের ঐতিহ্যবাহী পাকশী মাহফিল ২০২৬

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি:   পাবনার পাকশীতে অবস্থিত ফুরফুরা দরবার শরীফের কায়েম মোকাম দারুশ শরীয়ত রিয়াজুল জান্নাত খানকাহ্ কমপ্লেক্সে আয়োজিত ঐতিহ্যবাহী পাকশী মাহফিল–২০২৬ আখেরি মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বহুদিনব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মাহফিলের শেষ দিনে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মাহফিল চলাকালে নামকরা ওলামা-মাশায়েখগণ ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি, আখলাক ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। মাহফিল ঘিরে পুরো এলাকা জুড়ে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলের সফল আয়োজনের জন্য আগত সকল ভক্ত, মুসল্লি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট