1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রংপুরের বদরগঞ্জে শিশু হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় সিয়াম বাবু নামের ৯ বছরের শিশুকে হত্যার মামলার প্রধান আসামি মো.কাইয়ুম উদ্দিন (২৯)  নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তি সহায়তায় ঘাতক কাইয়ুম কে  নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ।নিশ্চিত করেছে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমি যতদিন এই থানায় আছি কোন অপরাধী অন্যায় করে ছাড় পাবে না।

জানা যায়, নিহত শিশুটি গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯ টায় গোপীনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যান।সেখানেই নিখোঁজন শিশুটি। সারারাত ধরে খোজা খুঁজির পর শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বদরগঞ্জ থানায় এসে কাইয়ুমের উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন মা সাথী বেগম। শুক্রবার দুপুরে তার লাশ পাওয়া যায় একটি ধান ক্ষেতের পাশে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার রাত ৯ টায় তথ্য প্রযুক্তি সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনার কারণ ও পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত জোরদার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট