1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে বিএনপি নেতা মরহুম মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সারিয়াকান্দিতে বিএনপি নেতা মরহুম মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে সারিয়াকান্দি থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এ বি এম রেজাউল করিম মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করেন বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

কবর জিয়ারত শেষে ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা, ভেলাবাড়ী, জোরগাছা, সোনাপুর ও বাঁশহাটা এলাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহা জাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল কবির পলাশ, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সহ- সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট