1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুরে সেনা অভিযান, অস্ত্র ওয়াকিটকিসহ ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগমারার তাহেরপুরে সেনা অভিযান, অস্ত্র ওয়াকিটকিসহ ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি ০.২২ বোরের গান ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আঃ হালিম (২৯), পিতা- মৃত আবুল হোসেন এবং আবুল বাসার (২৭), পিতা- আশরাফ আলী। উভয়ের বাড়ি বাগমারা উপজেলা তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে। এই গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরবে। তারা দ্রুত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট