1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির দলীয় প্রার্থী চাঁদ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির দলীয় প্রার্থী চাঁদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ)এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালের দিকে মাজার জিয়ারত শেষে বাঘা উপজেলার বাজু বাঘা ইউনিয়ন থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।১নং বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর বাজার,তেপুকুরিয়া বাজার,নওটিকা-আরিফ,বারখাদিয়া,চন্ডিপুর,জোত জয়রাম মন্দির সংলগ্ন এলাকা,জোতরাঘব বাজার সহ বাজুবাঘা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। এসময় অনেক সাধারণ ভোটার এবং শিশুরা আবু সাইদ চাদকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

তিনি বলেন, বিজয় তখনই নিশ্চিত হবে, যখন ধানের শীষ জয়যুক্ত হবে। উপস্থিত জনতার কাছে জানতে চান, বাজু বাঘা ইউনিয়ন থেকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে পারবেন কি না। এ প্রশ্নের জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।

চাঁদ বলেন, বিজয়ী হয়ে তার নির্বাচনী এলাকায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন এছাড়াও দায়িত্ববোধ থেকে জনগনের কল্যাণে কাজ করবেন।

প্রচারাভিযানে তার সাথে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ১ নং বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রঞ্জুসহ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, প্রত্যেকটা ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, রাজশাহী-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার-প্রচারণা টিমের টিম প্রধান শাহিনুর ইসলাম শাহিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার,বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম রেজা,রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলীসহ বাঘা উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট