1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভিন্ন অপরাধে গ্রেফতার ২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় ভিন্ন অপরাধে গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ২০ পিচ ইয়াবা সহ মাহফুজ ওরফে পাইতন(২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। ধৃত মাহফুজ বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে। বুধবার(২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার খায়ের হাট পূর্বপাড়া থেকে মাহফুজ ওরফে পাইতনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সে বিক্রির জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলো। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

পুলিশ জানায়, একই দিন রাতে বাঘার নতুন বাসস্ট্রান্ড এলাকার আরমান আলীর ছেলে সামাদ (৫০) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান , মাহফুজ ওরফে পাইতনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহসপতিবার ধৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট