1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের শাহাবাজপুরে  বিট পুলিশিং সভা ও  ওঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

শিবগঞ্জের শাহাবাজপুরে  বিট পুলিশিং সভা ও  ওঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস  দমনে ৪ নং বিট পুলিশিং এর আয়োজনে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩.00 টার সময় শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন  নলডুবরী বাজারে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক  এর সভাপতিত্বে  ও সহকারী বিট অফিসার এ,এস আই (নিঃ) সাহেদ হোসেন এর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবাজপুর ইউনিয়নের বিট অফিসার এস.আই পিয়ারুল ইসলাম, (পিপিএম), আরোও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, তোজাম্মেল হক, কাসেদ আলী, আঃ রশিদ, ওয়ার্ড সদস্যা মোসাঃ  রুমালী খাতুন, শিল্পীয়ারা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

বিট অফিসার পিয়ারুল ইসলাম তার বক্তোব্য বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং অত্র শাহাবাজপুর  এলাকার জনগনের সহযোগিতা কামনা করেন এ ছাড়াও এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ডাকাতি,  ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ আইনী ভূমিকা গ্রহণসহ আইনগতভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট