1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু

সব মানুষের দল বিএনপি: বাঘায় বিএনপি নেতা চাঁদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: বিএনপি সব মানুষের দল মন্তব্য করে রাজশাহী-৬ আসনে ত্রয়োদশ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন বিএনপি ভেদাভেদে বিশ্বাস করে না। শ্রেনী পেশার সকল মানুষের উন্নয়নে কাজ করে বিএনপি। শনিবার (১৭-০১-২৬) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে মহাশ্মশান ঘাটের ছাদ ঢালাইয়ের কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে এ কথা বলেন চাঁদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। সভাপতিত্ব করেন বীরেন্দ্রনাথ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক ,আরিফুল ইসলাম বিলাত, জাকিরুল ইসলাম বিকুল, আশরাফ আলী মলিন,কামাল হোসেন,তফিকুল ইসলাম, অ্যাডভোকেট রঞ্জু, এমদাদুল হক, মাসুদ করিম টিপু, রেজাউল করিম বাদশা, জাহিদুল ইসলাম স্বপন, আব্দুল মমিন রবি, মাহবুব আলম জনি, যুবদল নেতা আলামিন জমাদার, আকরাম হোসেন,হিন্দু সম্প্রদায়ের নেতা সুজিত কুমার বাকু পান্ডে, অপূর্ব কুমার সাহা, নয়ন সরকার, শিক্ষক রবীন্দ্রনাথ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার। এছাড়াও শ্রেণী পেশার স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট